গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পুরোটাই বাংলাদেশের দখলে। প্রথম দিনের লাঞ্চের আগে যিনি উইকেটে নেমেছিলেন, সেই মুশফিকুর রহিম ফিরেছেন দ্বিতীয় দিনের শেষ সেশনে। ৩৫০ বলের শ্রমসাধ্য ইনিংসে করেন ১৬৩ রান। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। দেড় শতাধিক রানের ইনিংস খেলেও খুশি নন তিনি। ২০০ রানের ইনিংস গড়তে ব্যর্থ হওয়ায় মাঠ ছেড়েছেন মাথা নিচু করেই।
মুশফিকের বিদায়ের ৭ বলের মাথায় আউট হয়েছেন লিটন দাসও। মুশির মতো রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু এজ হয়ে সেটা উঠেছে উইকেটকিপারের হাতে। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ফিফটি। দিন শেষে তার নামের পাশে ৯০ রানের ঝকঝকে ইনিংস
মুশফিককে থামান আসিতা ফার্নান্ডো, এলবিডব্লু করে। রিভিউ নিয়েও পারেননি রক্ষা পেতে ‘আম্পায়ার্স কল’-এর সুবাদে উইকেটটা পেয়ে যান লঙ্কান এই পেসার। ততক্ষণে গড়ে উঠেছে ১৪৯ রানের দুর্দান্ত পঞ্চম উইকেট জুটি।
মুশফিকের বিদায়ের পর ক্রিজে এসেছেন জাকের আলী। অপরপ্রান্তে তখন ব্যাটিং করছেন নাঈম হাসান।
প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৬৩ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটারদের দৃঢ়তায় চাপে পড়েছে শ্রীলঙ্কা। এখন অপেক্ষা, তৃতীয় দিনে লিটন-জাকের জুটি বাংলাদেশকে কতদূর এগিয়ে নিতে পারে।
তিন ভেন্যুতে সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টি