১ লাখ ১০ হাজার ফুটবলারের আসরে চ্যাম্পিয়ন রংপুর ও রাজশাহী

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:০১ পিএম

‎বালক-বালিকা মিলিয়ে ১ লাখ ১০ হাজারেরও বেশি ফুটবলার নিয়ে শুরু হওয়া জাতীয় গোল্ডকাপে শিরোপা জিতেছে রংপুর ও রাজশাহী বিভাগ।

অনূর্ধ্ব- ১৭ বছর বয়সী বালক ও বালিকাদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার দুটি ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

‎বালক বিভাগে জমজমাট লড়াই হয়েছে। মোজাম্মেল হক ও মেহেদী হাসানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ময়মনসিংহ। শেষ দিকে জোড়া গোলে রংপুরকে সমতায় ফেরান অধিনায়ক রিয়াদ। নির্ধারিত সময়ে কেউ জয়সূচক গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে, সেখানে ৪-৩ ব্যবধানে জিতে যায় রংপুর।
এই টুর্নামেন্টের প্রথম আসর ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।

‎বালিকা বিভাগে দাপুটে ফুটবল খেলে ময়মনসিংহকে ৩-০ গোলে হারায় রাজশাহী। জান্নাতুল দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন মৌসুমী।

‎প্রথমবারের মতো ফাইনালে উঠে প্রতিযোগিতাটির শিরোপা জয়ের আনন্দে মাতল রাজশাহীর মেয়েরা।

জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করে দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে উন্নত প্রশিক্ষণ এর আয়োজন করবে ক্রীড়া মন্ত্রনালয়।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত