গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের হামলায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চলন্ত অটোরিকশার চাপায় এক ডাকাত সদস্যও নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে (রাত দেড়টা) বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বিভিন্ন যানবাহনের চালক যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতরা বেশজন জিম্মিকে এ সময় মারধরও করে।
নিহত দুজনের একজন আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লার বাসিন্দা ও তার বাবার নাম হাবিবুর রহমান। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে ডাকাতের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অটোচালক আবুল কালামের মৃত্যু হয়। তার বাড়ি তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে।
ডাকাতের কবলে পড়ে জিম্মি হওয়া পথচারী শফিকুল ইসলাম বলেন, রাতে এমসি বাজার এলাকা থেকে একটি পিকাআপ নিয়ে বরমী বাজার যাচ্ছিলেন। পরে সাতখামাইর বাজার পার হয়ে চেরাগ আলী মাজার থেকে একটু এগিয়ে রাস্তার বাঁকে পড়তেই একদল ডাকাত তাদের চলন্ত গাড়ির গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাতরা। একই সময় জিম্মি করা অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাতরা। এ সময় এক সিএনজি অটোচালকেকে কোপায় ডাকাতরা। এতে তিনি গুরুতর আহত হয়। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে পুলিশও ঘটনাস্থলে চলে আসে। এর আগে এক দ্রুতগামী পিকআপ গাড়ি ডাকাতদের ব্যারিকেট লক্ষ্য করে গাড়ি চাপা দেয়। এতে ৫ ডাকাত আহত হয়। পরে আশপাশের লোকজন মিলে তাদের ধরে ফেলে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, আহত ৬ ব্যক্তিকে পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। পরে একজন আমাদের হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে নেওয়ার সময় পথেই মারা যান ওই ব্যক্তি। অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সকালে পুলিশ নিয়ে গেছে।
শ্রীপুর মডেল থানার থানার ওসি মহম্মদ আবদুল বারিক ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চার ডাকাত সদস্য পুলিশের হাতে আটক আছে। এক গাড়িচাপায় ৫ ডাকাত আহত হলে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা গেছে। অপর আহত ডাকাতদের চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হবে।
নির্যাতিত হয়েছি, তবু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী
ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে ঘরছাড়া ৮ হাজারের বেশি ইসরায়েলি