ইরানের নতুন সামরিক গোয়েন্দা প্রধান মাজিদ খাদামি

আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ইসরায়েলি বিমান হামলায় গোয়েন্দা প্রধান নিহত হওয়ার মাত্র পাঁচদিনের মাথায় নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এর বরাত দিয়ে বলা হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প(আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগে নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।

গত রবিবার ইসরায়েলের পরিকল্পিত বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। ওই হামলায় আরও নিহত হন রেভল্যুশনারি গার্ডসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসান মোহাক্কেক ও মোহসেন বাঘেইরি। এই ঘটনার পাঁচদিনের পর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিলো ইরান।

এর আগে ১৩ জুন এক ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হলে তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল পাকপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত