নান্দাইলে এক রাতে দুই কৃষকের তিন গরু চুরি!

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:১৮ পিএম

ময়মনসিংহের নান্দাইলে দুই কৃষকের গোয়াল থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতের দিকে নান্দাইল পৌরসভার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন পাছপাড়া মহল্লার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গফুরের ছেলে কামাল মিয়া বলেন, রাত ৪টার দিকে আমার চাচা রহমানসহ বাড়ির মুরুব্বিরা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আমার আরেক চাচা কালামের গরু ডাকাডাকি শুরু করেছে। তখন দরজা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। লোকজন বাইরে এসে দেখেন কালামের একটি গাভী রাস্তায় দাঁড়িয়ে আছে, বাছুরটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিক-আপে উঠিয়ে ফেলেছে চোরেরা। তাৎক্ষণিক কামাল তার চাচাতো ভাই রতনের মোটরসাইকেল নিয়ে পিক-আপের পিছু নেন, এক পর্যায়ে নান্দাইল চৌরাস্তা সংলগ্ন ডাংরি নামক স্থানে পৌঁছলে সেখানে অবস্থান করা আরেকটি পিক-আপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।

কামাল বলেন, আমরা গরুর গাড়ির পেছনে ধাওয়া দেওয়ায় তাদের সঙ্গে থাকা আরেকটি পিক-আপ আমাদের চাপা দিয়েছে, যাতে আমরা ওদের ধরতে না পারি। আমরা ভাগ্যক্রমে বেঁচে গেছি।

নান্দাইল মডেল থানার এসআই আ. সালাম জানান, খবর পেয়ে ভুক্তভোগীদের বাড়িতে গিয়েছিলাম। তাদের বক্তব্য অনুযায়ী তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত