ময়মনসিংহের নান্দাইলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আঃ রাশিদ (৫৫)। সে স্থানীয় রাজাবাড়িয়া বাজার সংলগ্ন কামার বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কৃষক ধানের জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিল। এ সময় আকাশ কালো মেঘে আচ্ছ্ন্ন হয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তখন পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু