মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাইস্কুলের সামনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সদর উপজেলার আজমনি গ্রামের আব্দুল আহাদকে ১ বছর, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মো. আলী হোসেন ও একই উপজেলার সোহাগকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ইউএনও জানান, অভিযানে ঘটনাস্থল থেকে স্তুপ করে রাখা বালু জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত