পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:০৯ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার (২২ জুন) মস্কো সফরে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আগামীকাল সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, “রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। আমাদের অবস্থান নিয়ে সবসময়ই আমরা একে অপরের সাথে পরামর্শ করি।" তিনি বলেন, “সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ সভা হবে এবং আমরা এক অপরের সঙ্গে কাজ করে যাব।“

মার্কিন হামলার পর আলোচনার টেবিলে ফিরতে ইরানের পক্ষ থেকে কী কী শর্ত থাকবে জানতে চাইলে আরাগচি বলেন, “পারমাণবিক কর্মসূচিতে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা মাঝামাঝি অবস্থানে ছিলাম। দুই দিন আগেও জেনেভাতে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু মার্কিন হামলার মাধ্যমে সেই আলোচনার সুযোগও এখন ম্লান হয়ে পড়েছে।"  কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত