রাউজানে বিদেশি রাইফেলসহ দুই অস্ত্রধারী আটক

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা বাজার এলাকা থেকে দুটি বিদেশি রাইফেলসহ দুই অস্ত্রধারীকে শনিবার (২১ জুন) রাতে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজও উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২২ জুন) সকালে র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

আটকরা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের মো. শাখাওয়াত  হোসেন  (৩০) এবং একই উপজেলার  নোয়াজিশপুর গ্রামের মো. নাইম উদ্দিন (২৪)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, উদ্ধার করা অস্ত্র ও গুলি তাদের  হেফাজতে ছিল এবং তারা এগুলো দিয়ে রাউজান থানার অন্তর্গত চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিতে ব্যবহার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রাউজান থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত