যশোরের মনিরামপুরে সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ ও হরিহর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার জহরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার এনায়েতপুর বাজার থেকে জহরুল ইসলাম ও পৌরশহর থেকে গৌর কুমার ঘোষকে আটক করা হয়।
জানা যায়, গৌর কুমার ঘোষ মনিরামপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌর কাউন্সিলর ছিলেন। মাষ্টার জহরুল ইসলাম হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান। তাদেরকে নাশকতা মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
আগের তুলনায় বিশ্ব এখন ‘নিরাপদ ও স্থিতিশীল’: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
নরসিংদীতে নিহত ছাত্রদল কর্মীর দাফন সম্পন্ন, বিচারের দাবিতে বিক্ষোভ