ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত নিহত ১৩ শিশু: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

ইসরায়েলের বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেরমানপুর জানান, ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র ‘দুই মাস’।

তিনি আরও জানান, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ জন নারীও রয়েছেন, যাদের মধ্যে দুজন গর্ভবতী ছিলেন।

কেরমানপুরের এই আপডেটে মোট প্রাণহানির সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে শনিবার দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেছিলেন, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৫৬ জন।

তিনি লিখেছেন, হতাতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত