ত্রিশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:১৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আহমদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হতে ঢাকা গামী হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঐ ব্যক্তির মৃত্যু হয় খবর পেয়ে ময়মনসিংহ জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনসুর আহাম্মদ জানান, জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তে কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত