লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে শনিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৪জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চর মনসা গ্রামে আমির হোসেনের বাড়িতে শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদল প্রবেশ করে। এসময় স্বামীকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে গণধর্ষণ করে পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন জানান , ডাকাতি ও গণধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে সোমবার বিকালে জেল-হাজতে প্রেরণ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে ।
