যুদ্ধবিরতি কার্যকর, তবে উভয় পক্ষই লঙ্ঘন করেছে: ট্রাম্প

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, যদিও উভয় পক্ষই সেটি লঙ্ঘন করেছে।

এয়ার ফোর্স ওয়ান থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, “যুদ্ধবিরতি কার্যকর আছে।”

তিনি আরও জানান, “ইসরায়েল ইরানে হামলা করবে না। তাদের সব যুদ্ধবিমান ফিরে আসবে এবং তারা ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে।”

ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, “কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”

তবে যুদ্ধবিরতির পরপরই ইরান ও ইসরায়েল উভয় দেশের কিছু পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, “আমি নিশ্চিত নই তারা ইচ্ছাকৃতভাবে এমন করেছে কিনা। আজ সকালে ইসরায়েলের কিছু কর্মকাণ্ড আমার ভালো লাগেনি। আমি চেষ্টা করছি এটি বন্ধ করার।”

তিনি আরও বলেন, “ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না।”

তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইরানের আচরণে ‘খুশি নন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত