নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা 

আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:৩৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরাহনা মাছ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎসদপ্তর।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের মৎস্য আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এছাড়াও নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে কংশ দাস নামে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিলো কিছু অসাধু আড়ৎদার। আজ গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করেন।

1000133220

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফানিমুল আরেফীন বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারীভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধুব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে। তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।                                                                                                                                                           

×
সর্বশেষ সর্বাধিক পঠিত