জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওসি হাশমত এ মাসের ১৩ জুন ক্ষেতলাল থানায় যোগ দেন।
তবে সম্প্রতি ২০১২ সালের দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তৎকালীন থানার এসআই দায়িত্বে থাকাকালীন হাশমত আলীকেও জামায়াত নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করতে দেখা যায়।
সেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরিয়া পড়লে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামকে এসআই হাশমতের লাঠিচার্জে তাদের জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম গুরুতর আহত হন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস. এম. কামাল জানান, বুধবার (২৫ জুন) ওসি স্যার আমাকে সরকারি মোবাইলসহ চার্জ বুঝিয়ে দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চলে যান। পরে শুনেছি তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ক্ষেতলাল থানার ওসি হাসমতকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
যশোরে সাবেক ছাত্রলীগ নেতাসহ নিহত দুই
রাবিতে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা