ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে। আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর রাতে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাথুলী ক্যাম্পের সদস্যরা জানান, ভোররাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া সীমান্ত হয়ে রংমহল সীমান্তেরর ১৩৭ নম্বর পিলার পয়েন্ট দিয়ে ৮ বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি চুয়াডাঙ্গা-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। খুলনা, জামানপুর ও সাতক্ষীরা জেলায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিজিবির পক্ষ থেকে ৮ জনকে আটক করার করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মায় মাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ