সিরাজগঞ্জের তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে রিমা খাতুন (৩২) নামের আরেক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঋণগ্রস্ত ও শারীরিকভাবে অসুস্থ। পরে রাগ-অভিমানে তিনি আত্মহত্যা করেন।
অপরদিকে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ বাধে। সকালে তার স্বামী বাজারে গেলে তার ওপর অভিমান করে রিমা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এ বিষয় দুটির সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
উখিয়ায় ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
পদ্মায় মাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ