জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপি নেতা বাবুল মিয়ার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিএনপি নেতা বাবুল মিয়া কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি টনকি বাজারে মিষ্টির ব্যবসা করেন। এলাকাতে তিনি মিষ্টি বাবুল নামে পরিচিত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপি নেতা মিষ্টি বাবুল।
এ সময় আরও বক্তব্য দেন কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান (ঠান্ডা), উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, টনকী বাজারের ব্যবসায়ী মনজুরুল হক, মনছের আলী, তওহিদুল ইসলাম রঞ্জু, মো.মজনু মিয়া ও মো.আবদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা বাজারের ২ শতাধিক ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছি। এখানে মিষ্টি ব্যবসায়ী বাবুল জমিদখল, চাঁদাবাজির ঘটনা কোনো দিন ঘটায়নি। কারণ টনকী বাজারে কোনদিন চাঁদদাবির ঘটনা ঘটে নাই। এই বাজারে মৃত নিরঞ্জনের একটি দোকান ঘর আছে। ঘরটি নিরঞ্জনের দুই ছেলে টগর ও সাগর চা দোকানের জন্য ভাড়া দিয়েছে। বিএনপি নেতা বাবুল তাদের পাশের দোকানে ৫ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছেন। তাদের সাথে চাঁদাদাবির কোনো ঘটনা ঘটে নাই। এ বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সৈাহার্দ্যপ‚র্ণভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছে। বিএনপি নেতা বাবুলের বিরুদ্ধে চাঁদাদাবির মিথ্যা ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে। এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে টনকি বাজারের ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
