ওআইসিকে জরুরি অধিবেশন করতে হবে, মুরাদনগরে খেলাফতে মজলিস

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যা ও মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস মুরাদনগর উপজেলা শাখা।

শুক্রবার জুমার নামাজ শেষে মুরাদনগর বড় মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

হাফেজ আবুল বাশার-এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি তারেক মাহমুদ, মাওলানা আব্দুর রহমান আল মুজাফ্ফার, মাওলানা হাফেজ হুমায়ুন কবীর, মাওলানা মোতালিব হুসাইন, মাওলানা ইকবাল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন ও মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। বছরের পর বছর ফিলিস্তিনে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ ৬০ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।

তারা আরো বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুফতি আমজাদ হুসাইন, মাওলানা মোতালিব হুসাইন, হাফেজ মোহাম্মদ খুরশিদ, হাফেজ আবুল বাশার , মাওলানা হাফেজ জুনায়েদ, মুফতি ওসমান গনি ,মাওলানা নেয়ামতুল্লাহ খন্দকার, মাওলানা ইলিয়াস , মুফতি ফয়জুল্লাহ, মুফতি নাজমুল হাসান রব্বানী, তাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত