ল’ রিপোর্টার্স ফোরাম সভাপতি জাবেদ সম্পাদক মিশন

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪৫ এএম

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নিউএজ’র সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত