শেরপুর পৌর শহরের বটতলা বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরপুরে তোলপাড় শুরু হয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার মাংস ব্যবসায়ী ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করার জন্য বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷ তখন থেকেই ফিরোজের মাসহ তার দুজন আত্মীয় তাদের সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাক্রমে একজন অজ্ঞাত মহিলা তাদের সঙ্গে সখ্যতা তৈরি করেন। তিনি জানান- তার এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছেন। পরে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে গেলে নবজাতককে নিয়ে পালিয়ে যান ওই মহিলা।
এ ঘটনার পর শিশুটির মা-বাবাকে হাসপাতালে তীব্র আর্তনাদ করতে দেখা যায়। পরে শিশুটির পিতা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নেব।
এ ঘটনায় শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে বলে তিনি জানান।
জুলাই যোদ্ধাদের যথার্থ মর্যাদা দিতে হবে: রিজভী