আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৪৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছে। গত শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আহত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক বাদী হয়ে ১১ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এলাকায় থাকেন না। বর্তমানে তিনি অসুস্থ।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত