চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মোট ২৯৫জনকে স্থায়ী করা হয়েছে। সোমবার চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে তাঁদের স্থায়ী করার সিদ্ধান্ত হয়।
এদের মধ্যে রয়েছেন, ১৭৪ জন সহকারি শিক্ষক সরকারি শিক্ষক, ৭৮ জন প্রভাষক, ৩০ জন মেডিকেল অফিসার, ২ জন মেডিকেল কনসালটেন্ট, ৮ জন স্বাস্থ্য সহকারী এবং ৩জন স্বাস্থ্য পরিদর্শক।
মেয়র ডা. শাহাদাত হোসেন এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেও অনেকেই স্থায়ীকরণের অপেক্ষায় ছিলেন। আমরা ন্যায় ভিত্তিক যাচাই-বাছাই শেষে উপযুক্তদের স্থায়ী করেছি। বাকিদেরও ধাপে ধাপে স্থায়ী করা হবে।
মেয়র বলেন, দায়িত্ব পালনকারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা স্বচ্ছতা, মেধা ও নিষ্ঠার ভিত্তিতে মূল্যায়ন করেছি, যাতে সিটি কর্পোরেশনের সেবা আরো দক্ষ ও গতিশীল হয়।
বৈঠকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা প্রমুখ।
