আম গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে গাছে উঠে আম পাড়ার সময় পড়ে গিয়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে বেলকুচি থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের বাসিন্দা ও বেলকুচি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, সকাল ১১টার দিকে কনস্টেবল শাহজাহান আলী ব্যাগ হাতে নিয়ে গাছে উঠে এবং আম পাড়ার সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত