বাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীতে জিডি (পি) শাখায় কর্মরত। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।
মোস্তফা মাহমুদ সিদ্দিক এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। গত ২৬ জুন মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়।
