অবশেষে ওসি জায়েদ নূর প্রত্যাহার

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম

অবশেষে আন্দোলনের মূখে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওসিকে প্রত্যাহারের দাবিতে বুধবার দিনভর পটিয়া থানা ঘেরাও সহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল অংশে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৮ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

একই দাবিতে বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন। মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা  ছাত্রলীগ নেতা দীপঙ্কর দে-কে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পটিয়া থানায় সোপর্দ করে।

এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম জানান, পটিয়ার ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে পটিয়ার নতুন ওসি কে হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত