ঢাকার সাভারে গত কয়েক দিন ধরেই বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে আসছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সব কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করেন হাসপাতালটির কয়েকশ কর্মচারী। এর আগে গত মঙ্গল এবং বুধবারও কর্মবিরতি পালন করেন তারা।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, তার কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবানের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর ফলে কোনো রোগী বা আত্মীয়স্বজনের জান-মালের ক্ষতি হলে কর্মচারীরা দায়ী থাকবে না।
