হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২১ এএম

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী জনি দাশ (১৬) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলা শহরের দিয়ানত সাহা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চোর আসার টের পেয়ে তার বড় ভাই কলেজছাত্র সাগর দাশ জয়কে ঘুম থেকে ডেকে তোলে। জনি দাশ ও তার ভাই দরজা খুলে বের হয়ে এক চোরকে ধরে ফেলে। একপর্যায়ে চোর জনির বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে জনির ভাই সাগরও আহত হয়েছেন। আহত দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জনি দাশকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত জনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিনি নরধন দাশের ছেলে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হবিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার খুনের সত্যতা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত