বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা। সোহান আলী এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনেই চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার। স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করত সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদরাসা ছুটি তাই বাড়িতে এসেছিল তারা দুজন। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়।

পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। এ ঘটনায় দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম জুড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত