চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের সভাপতি জসিম, সম্পাদক আকতার 

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের পরিচিতি সভা সম্প্রতি আয়োজন করা হয়। নগরের একটি হোটেলে জসিম উদ্দিনের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহ. পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আজিজ সহ: পরীক্ষা নিয়ন্ত্রক, আবুল কাশেম মো. ফজলুল হক, সহ: কলেজ পরিদর্শক, ইরশাদ আরা বেগম, সহ বিদ্যালয় পরিদর্শক, মো. ওসমান গনি, সহকারী সচিব।

সভায় বক্তারা বলেন,  চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটি আগামীতে বোর্ডের সর্বস্তরের কর্মচারীদের দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শিক্ষা বোর্ডের স্থায়ী কর্মচারীদের পদোন্নতি নিয়ে সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করতে হবে।

এতে আরো বক্তব্য দেন সরওয়ার কায়সার, মো. কুতুবউদ্দিন হাছান নুরী, জামশেদুল আলম,মোহাম্মদ হাছান, আতিকুর রহমান, মশিউর রহমান, ইমাম হাছান, মোহাম্মদ আক্তার হোসেন, শাহাদাত হোসেন ও শাখাওয়াত হোসেন। নির্বাহী কমিটির অন্যরা হলেন সহসভাপতি আবু তাহের নিজামী, সাধারণ সম্পাদক - আকতার হোসেন, সহ সাধারণ সম্পাদক-কুতুবউদ্দিন হাছান নুরী, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ হাছান, অর্থ সম্পাদক- মীর আবচার, দপ্তর সম্পাদক- আবু ছৈয়দ, প্রচার সম্পাদক- শাখাওয়াত হোসেন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত