যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের ভালো চায় না: সাইফুল আলম

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তরের সাইফুল আলম নীরব।

আজ সোমবার ঢাকা-১২ আসনের শেরেবাংলা তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহম্মেদ, ভিপি সোলাইমান, মনিরুজ্জামান মনিরসহ বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা। লিফলেট বিতরণ প্রোগ্রামটি তেজগাঁও কলোনি বাজারের সামনে থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সাইফুল আলম নীরব বলেন, যারা নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে তারা দেশের ভালো চায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত