শার্শা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ, গ্রেপ্তার ১

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তবর্তী এলাকা থেকে ৪০ লাখ টাকার মূল্যের ভারতীয় চিংড়ির রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চিংড়ির রেণু বহনকারী একটি পিকআপভ্যান জব্দসহ জীবন হোসেন (২২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ জুলাই)  ভোরে উপজেলার কায়বা সীমান্ত থেকে চিংড়ির রেণু চালানটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জীবন হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা পোস্টের তুলসীডাঙ্গা গ্রামের কুদ্দুস আলীর ছেলে। 

এ তথ্য জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল খুরশিদ আনোয়ার। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বিজিবির একটি টহলদল উপজেলার কায়বা সীমান্তবর্তী কামারবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি পিকআপভ্যান জব্দ করা হয়। পরে ওই পিকআপভ্যান থেকে ৫০ টি ড্রামে থাকা প্রায় ৪০ লাখ ভারতীয় চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দ করা  চিংড়ির রেণু ভারত থেকে পাচার করে আনা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত