রাজধানীতে জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৫টায় উত্তরখান মাজার থেকে হেলাল মার্কেট অভিমুখে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব মোল্যা, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম বেপারি, যুগ্ম-আহ্বায়ক মুকুল সরকার, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান নুরু, যুগ্ম-আহ্বায়ক নাসিমুল ইসলাম নাসিম, যুগ্ম-আহ্বায়ক মো. সবুজ মিয়া, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন সরকারসহ উত্তরখান থানা যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত