বিরামপুরের দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল ও যুবলীগ কর্মী মাসুদুর রহমানকে আটক করে আদালতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। রবিবার গভীর রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য বলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নাশকতা চালিয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ থাকায় ২ জনকে আটক করে সোমবার সকালে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
