ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে গতকাল সোমবার তিনি এই দায়িত্বে যোগ দেন। নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং উদ্দেশ্যনিষ্ঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সুনাম ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তার এই নিয়োগ ন্যাশনাল ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক হিসেবে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আস্থা ফিরে পাওয়ার জন্য নতুন পথ খুঁজছে।
ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় অভাবনীয় অগ্রগতি ঘটায়। পরিচালন দক্ষতা বাড়ানো, সুশাসন জোরদার করা এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়। বিজ্ঞপ্তি
