দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সালাহউদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত