দলের কিছু সিনিয়র নেতার বেইমানির জন্যই জাতীয় পার্টি (জাপা) বারবার ভেঙেছে বলে দাবি করেছেন দলের নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মী কখনোই জাতীয় পাটির মূল স্রোতের বাইরে যায়নি। গত ২৫ জুন জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকায় এসে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন। সেই দিনই জাতীয় পার্টির আগামী দিনের পথচলার ফয়সালা হয়ে গেছে।
গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে নতুন মহাসচিব এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর নতুন মহাসচিবকে এই সংবর্ধনা দেয়।
এ সময় জাপা মহাসচিব বলেন, জিএম কাদের পাঁচ বছর গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে কেউ একটি দুর্নীতির অভিযোগ করতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারকে তিনি কর্র্তৃত্ববাদী সরকার বলতেন।
