লর্ডসে ফিরলেন বুমরা; এবার আর ভুল করেনি ইংল্যান্ড

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

এজবাস্টন টেস্টে ভারতের কাছে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পেছনে অনেকেই টস জিতে ইংল্যান্ডের ব্যাটিং বেছে নেওয়াকেই দায়ী করেছেন। চতুর্থ ইনিংসে রান তাড়া করাটা অনেক বিশ্লেষকের চোখেই ভুল ছিল। তবে এবার আর সেই ভুল করেনি ইংল্যান্ড। লর্ডসে টস জিতে তারা ব্যাটিং বেছে নিয়েছে।

ক্রিকেটের তীর্থ হিসেবে পরিচিত লর্ডসে ভারতীয় একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরা। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কারণে এজবাস্টন টেস্টে খেলেননি ভারতের সেরা এই পেসার। আজ থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের ভারতীয় একাদশে পরিবর্তন একটিই। এর আগে গতকাল জস টংকে বাদ দিয়ে পেসার জোফরা আর্চারকে ৪ বছর পর টেস্ট দলে ফিরিয়েছে ইংল্যান্ড।

ভারত একাদশ: লোকেশ রাহুল, জশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটকিপার), নিতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ: ⁠⁠জ্যাক ক্রলি, ⁠বেন ডাকেট,⁠ অলি পোপ, ⁠জো রুট, ⁠হ্যারি ব্রুক, ⁠বেন স্টোকস (অধিনায়ক), ⁠জেমি স্মিথ (উইকেটরক্ষক), ⁠ক্রিস ওকস, ⁠ব্রাইডন কার্স, ⁠জোফরা আর্চার, ⁠শোয়েব বশির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত