পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৪, ১০ ওভার শেষে ৭৯/৩

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম

প্রথম বলটা ডিফেন্স করেছিলেন, দ্বিতীয় বলেই হাঁকান চার। সেই থেকে শুরু পারভেজ হোসেন ইমনের। বাজে বল পেলেই শায়েস্তা করার মানসিকতায় ব্যাট চালাতে থাকা ইমনের তাণ্ডবে প্রথম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ওভারপ্রতি ৯ রান রেটে ১ উইকেটে ৫৪।

পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা পেয়েছে জোরালো। ১৬ বলে ৫টি চার ও ১ ছক্কার মারে দুশোর বেশি স্ট্রাইকরেটে ৩৫ রান করেন ইমন একাই। চতুর্থ ওভারে মাহিশ থিকশানাকে তিনটি চার মারেনি তিনি। তাকে সঙ্গ দেওয়া তানজিদ হাসান তামিম ২ চারে ১৭ বলে ১৬ রান করে। পঞ্চম ওভারের শেষ বলে নুয়ান থিশারার বলে থিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তখন দলের রান ৪৬। 

এর পর অধিনায়ক লিটন দাস ক্রিজে আসেন। পাওয়ার প্লে শেষে কমতে থাকে রানে গতি। ৭ম ওভারে আসে ৩ রান। অষ্টম ওভারের শেষ বলে জেফরি ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ হয়ে লিটন যখন ফিরছেন, তার নামের পাশে ১১ বলে ৬ রান।

তিন বল যেতেই ইমনকে শিকার বানান থিকশানা। দাসুন শানাকার হাতে ক্যাচ দেন তিনি। ২২ বলে ওই ৫ চার, ১ ছ্ক্কায় করেন ১৭২ স্ট্রাইক রেটে ৩৮ রান। ক্রিজে আছেন নাঈম শেখ ও তাওহীদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৯।

 

 

 

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত