নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানে পাসের হার ৬৬.৫২ শতাংশ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

নারায়ণগঞ্জে এসএসসিতে এ বছর ৬৪.২৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। একই সাথে এসএসসি (ভোকেশনাল) এ ৮৪ দশমিক ৮১ শতাংশ ও দাখিলে ৭৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৬৬ দশমিক ৫২ শতাংশ। জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৪৬২ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১০৫ ও দাখিলে ৯২ জন।  সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এবার জেলায় এসএসসিতে ২৮ হাজার ২৮২ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ১৭৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৯৫৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৮৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত