সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা নির্দেশেই জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো হয়। বিবিসির প্রতিবেদনে তা প্রমাণ করেছে। এটা কোন ভুয়া তথ্য না। শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ মানুষের ওপর গুলি চালায়। রাজনৈতিক দাবানল সৃষ্টি করে আমাদের যে কর্মসূচি, রাষ্ট্রের যেখানে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে সুযোগ না দিয়ে সরিয়ে রাখার অর্থ কি। সংস্কারের প্রস্তাবগুলো নির্বাচিত সংসদ সদস্যরা আইন করবে। সে কাজ আপনারা করতে দেবেন না। যে কাজটি গত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ করেছে। তাড়া মানুষের ভোট কেরে নিয়েছে। ভোট দিতে দেয়নি।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচে মাটি নেই তাই তারা পিআর পদ্ধতি চাইছে। এ সময় নেতাকর্মীদের প্রত্যেক পাড়া মহল্লায় বৃক্ষ রোপণ কর্মসূচি করার আহবান করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীসহ থানা ও ওয়ার্ড এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
