ইসরায়েলের সমালোচনা

জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৫:২৯ এএম

ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, আলবানিজ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

এদিকে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আলবানিজ বলেন, দৃঢ়ভাবে ন্যায়বিচারের পক্ষে রয়েছেন তিনি। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকজন জোরালো দাবি জানিয়েছেন, তাদের মধ্যে আলবানিজ অন্যতম। সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এতে মাইক্রোসফটসহ এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত