আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদ ইমাম ও খতিবদের ওপর নির্যাতন, নিপীড়ন ও হয়রানি সবচেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
শুক্রবার রাতে কাওলা মধ্যপাড়া মোল্লা টাওয়ার কমিউনিটি সেন্টারে শিক্ষক এবং আলেম সমাজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য বেশ কিছু আলেম নিপীড়নের চিত্র তুলে ধরেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে একদল দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিগত সময় স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে, তা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া বিএনপির থেকে এই আসনে নির্বাচন করবেন সে যেনো হযরত ওমর রাদিআল্লাহু তায়ালা মত হয়। কোনো চাঁদাবাজ নৈরাজ্য কারি না হয় আশা ব্যত্ত করে।
মোস্তফা জামান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ শাসন আমলে আলেম ওলামা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। যেখানে মুসলিম ধর্মে আলেমদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, যা অন্য কাউকে এত সম্মান দেওয়া হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দেশের প্রত্যেক মানুষ সম্মান পাবে, কেউ অন্যায়ের শিকার হবে না। এছাড়া আপনাদের আলেম সমাজের মধ্যে থেকে রাজনীতিতে আশা উচিত।
তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ আমলে এমন অনেক কিছু দেখেছি যে খানে বাসাবাড়িতে ছবি রাখা হারাম, সেখানে তাড়া মসজিদে ভেতরে ব্যানার ফেস্টুন ছবি দিয়ে দোয়া মাহফিল করতেন। কিন্তু আমাদের আলেম সমাজ অসহায় ছিলো আর যারা প্রতিবাদ করার চেষ্টা করছে তাড়া লাঞ্ছিত মামলা হামলার শিকার হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন সরকার টিপু আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব। আলোচনা শেষে আলেম-ওলামাদের সাথে খাবার অংশগ্রহণ করেন মোস্তফা জামান।
