রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে লাগাতার খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘আবু সাঈদের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এই স্লোগানে মুখর হয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তারা জুলাই গণঅভ্যুত্থান-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
গরমে হাফহাতা শার্ট