পতেঙ্গায় ইয়াবা ও অস্ত্রসহ কোস্ট গার্ডের হাতে আটক ৪

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৭:৪৭ এএম

চট্টগ্রামের পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্র্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে চার ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাদের তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও চারটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছিল। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত