মানসিক সমস্যা ছিল মামুনের, বিষপানে আত্মহত্যা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বিষপানে মামুন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার কুতুবপুর গ্রামের শামছুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মামুন মানসিক সমস্যায় ভুগছিল। শুক্রবার (১১ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে মামুন বাড়িতে ঘাসের বিষ পান করে। এ সময় বাড়ির লোকজন টের পেলে তাৎক্ষণিকভাবে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত