মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও মানুষের কষ্ট বোঝে: দুলু

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য তাদের চাঁদাবাজ হিসেবে প্রচার চালাচ্ছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ বা খুনির জায়গা হবে না।

আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন দুলু।

দুলু বলেন, বিএনপি মজলুমের দল। গত ১৫ বছর বিএনপি আওয়ামী লীগের অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম, অপহরণ সহ্য করে টিকে আছে। বিএনপি মানুষের কষ্ট বোঝে। মানুষও বিএনপিকে ভালোবাসে। আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নতুন করে কেউ বা কোনো দল চেষ্টা করেও ব্যর্থ হবে আগামীতে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলে সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত