সংসদে নারী আসনে নির্বাচন চাইল মহিলা পরিষদ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৫ এএম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন নিশ্চিতের দাবিতে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, মনোনয়নের মাধ্যমে নয়, সরাসরি ভোটের মাধ্যমেই নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘নারীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এগোতে পারে না। সরাসরি নির্বাচন না হলে নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হবে না। রাজনৈতিক দলগুলোকে এই দাবিকে গুরুত্ব দিতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, আন্দোলন সম্পাদক ও বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, প্রশিক্ষণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টঙ্গী জেলা সভাপতি আনোয়ারা বেগম এবং নারী শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন শিখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত