নিখোঁজের ১১ দিন পর

শিবচরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

 

জানা যায়, গত ২ জুলাই  রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয় গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীর স্থানীয় লোকজন কিছু গন্ধ পেয়ে ইলিয়াসের পরিবারকে জানায়। পরে তারা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুজে মরদেহটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্ব পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ভাইয়ের ছেলে শুভ জানায়, গত ১১ দিন আগে আমার চাচা নিখোঁজ হয়। তার সাথে তার কয়েক বন্ধুর দেনা পাওনা সংক্রান্ত ঝামেলা ছিলো। আজ একজন এসে আমাদের জানান, এখানে গন্ধ হচ্ছে। এখানে মরদেহ আছে। সে নাকি ওপারে গিয়েছিল। তারা নাকি ধাওয়া দিলে কাকায় নদীতে পড়ে ডুবে যায়। আমাদের ধারনা তাকে হত্যা করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহ উদ্ধার করি। তার পরিবারের লোকজন এনায়েতের শরীরের বিভিন্ন অংশ ও পড়নের প্যান্ট দেখে সনাক্ত করেছেন। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত